আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

Anwara Begum Muslim Girls High School & College

আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

Anwara Begum Muslim Girls High School & College

সভাপতি মহোদয়ের কথা

শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান কেবল কিতাবি জ্ঞানই দেয় না, বরং শিক্ষার্থীদের ভেতর নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলি বিকশিত করে। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষාවিস্টারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।বর্তমানে একটি বিশেষ ও অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে অত্র প্রতিষ্ঠানে এডহক কমিটির যাত্রা শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষা করা, শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা। এই সংক্ষিপ্ত সময়ে শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী সুধীজনের ঐকান্তিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম শুভকামনা রইল।ধন্যবাদান্তে, সামসুন নাহার ভুইঁয়া, সভাপতি, এডহক কমিটি, আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

Read More
অধ্যক্ষ মহোদয়ের কথা

আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা, শৃঙখলাকে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে সকলের প্রতি রইল অভিনন্দন । এ প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ “ডিজিটাল বাংলাদেশ" গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

Read More
আমাদের সম্পর্কে

শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। শিক্ষিত ও মানবীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ার আবিরাম লক্ষ্

Read More
ফটো গ্যালারি
ভিডিও গ্যালারি
Location
Address
Visitor
Today 6
This Week 316
This Month 71
This Year 7000
Total 10803